March 4, 2026, 12:55 am
Title :
বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী

রিকশাচালক সংসদে গেলে সংসদ শূন্য হয়ে যাবে না: সারজিস

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 122 Time View

রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতার চেয়ে রাজনৈতিক যোগ্যতা গুরুত্বপূর্ণ। রিকশাচালক–শ্রমিক–কৃষকরাও সংসদে যেতে পারেন- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে ইউনিয়ন কমিটি ঘোষণা শেষে এমন মন্তব্য করেন তিনি।

সম্প্রতি গণঅভ্যুত্থানে স্যালুট দেয়া আলোচিত রিকশা চালক সুজনের এনসিপির মনোনয়ন নেয়া নিয়ে তিনি আরো বলেন, সংসদ সদস্য নির্বাচনে এনসিপি এখন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বেধে দেয় নি। কৃষক, রিকশাচালক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ সংসদে গেলে সংসদ শূন্য হয়ে যাবে না। বরং মানুষের আসল কষ্টের কথা তারা বলতে পারবে। এতদিন যারা সংসদে গেছেন, তারা সাধারণ মানুষের কষ্ট ভুলে গেছেন। তাই সাধারণ শ্রেণির প্রতিনিধিত্ব জরুরি।

এদিকে চট্রগ্রাম বন্দর নিয়ে সারজিস আরও বলেন, স্বাধীনতার পর থেকে চট্টগ্রাম বন্দরকে বিভিন্ন গোষ্ঠী রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালনা করেছে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বন্দরে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে। কোন পণ্য নামবে, কোনটি নামবে না- তা সিদ্ধান্ত নিতো নির্দিষ্ট গোষ্ঠী। এতে ঘুষ, বিলম্ব ও পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে বহুবার।

যদি প্রয়োজন মনে করে সরকার বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে এনসিপির আপত্তি নেই। বন্দর কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না- বরং ভালো ব্যবস্থাপনা হলে দেশই উপকৃত হবে।

একই সাথে আওয়ামী লীগের দমন-পীড়ন নিয়ে সারজিস বলেন- ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি এমন কাজ করেছেন, তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, দেশের রাজনীতি করারও যোগ্য নন। খুনির পরিচয় খুনি।

এসময় ইউনিয়ন কমিটি ঘোষণা অনুষ্ঠানে এনসিপির পঞ্চগড়ের ৫ উপজেলার সমন্বয়কসহ নতুন কমিটির সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com