March 4, 2026, 9:30 am
Title :
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনির ছেলে মুজতবা টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Friday, December 5, 2025
  • 100 Time View

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। বিভেদ থাকতে পারে। কিন্তু ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ মানুষকে ধ্বংস করে। ঐক্যবদ্ধ থাকলে ইসলাম বহুদূর এগিয়ে যাবে।

তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রভাব ফেলতে পারবে ইসলাম। বিচ্ছিন্ন থাকলে তা সম্ভব হবে না। সব সূচকে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে যাচ্ছে। দেশে দুর্নীতি ও অর্থ চুরি করে পাচার বন্ধ করতে পারলে বাংলাদেশ পৃথিবীর বহু দেশকে ছাড়িয়ে যাবে। দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে পাচার করে, তারা দেশপ্রেমিক নয়। আমরা দেশপ্রেমিক তৈরি করতে চাই।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে আমি দুটি বড় জেলখানা ভিজিট করেছি। কারাগারের ভেতরে কোরআন পড়ার ব্যবস্থা ছিল। আমরা তা আরও বাড়িয়ে দিয়েছি। আরও বাড়াব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআনের তালিম চালু করেছি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী, মিশরের শাইখ আহমাদ আল জাওহারী, পাকিস্তানের কারি আনওয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারি মাহদী গোলাম নেযাদ, ফিলিপাইনের কারি মুহাম্মাদ নাযীর আসগার তিলওয়াত পরিবেশন করেন।

কুমিল্লা ঈদগাহ ময়দানে এই প্রথম আন্তর্জাতিক কিরাত সম্মেলন আল-কোরআন একাডেমি, কুমিল্লার উদ্যোগে আয়োজন করা হয়।

কুমিল্লা আল কোরআন অ্যাকাডেমির সভাপতি আলহাজ মু. নূরুদ্দিন আহমাদের সভাপতিত্বে সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক প্রমুখ।

অনুষ্ঠানে কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com