August 17, 2026, 7:46 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

ভারতকে হারানোর পুরস্কার হাতে পেলেন হামজারা

Reporter Name
  • Update Time : Thursday, December 11, 2025
  • 156 Time View

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা চৌধুরীরা। গত ১৮ নভেম্বর হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২২ বছর পর এমন কীর্তি গড়ায় হামজাদের দুই কোটি টাকা পুরস্কার দেন বুধবার পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তার আগে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন চেকগুলো বুঝে নেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে। ভারতের বিপক্ষে ম্যাচে দলে থাকা ২৩ ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা, ম্যানেজার আমের খান সাত লাখ টাকা করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য পাঁচ লাখ টাকা করে পেয়েছেন।

এদিকে কোনো অর্থপুরস্কার পাননি দলের জন্য নিবেদিতপ্রাণ স্বল্প আয়ের মো. মহসিন। দলের ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলামও বঞ্চিত হন। টিম অ্যাটেনডেন্ট, ভিডিও অ্যানালিস্টের পাশাপাশি মিডিয়া ম্যানেজার ও টিম ডাক্তারও পুরস্কারের তালিকায় নেই।

এ বিষয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বাফুফে থেকে ৪০ জনের তালিকা দেওয়া হয়েছিল। ভারত ম্যাচের আগে ইব্রাহিমসহ আরও কয়েকজন ক্যাম্পে ছিল। তাদের নামও তালিকায় ছিল। তারা দলের অংশ। আমরা আজ (গতকাল) এনএসসিতে ৩০ জনের চেক পেয়েছি।’

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘যারা ভারত ম্যাচে দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং অবদান রেখেছে তাদেরকেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারকরা বিবেচনা করেছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com