March 3, 2026, 4:33 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন : মাসুদ কামাল

Reporter Name
  • Update Time : Saturday, January 31, 2026
  • 25 Time View

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ দেশের জন্য ক্ষতিকর সিদ্ধান্তে ভূমিকা রাখছেন এবং দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, ‘একটা দেশ ধ্বংস করে দিচ্ছে একটা লোক। দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে।’

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে মাসুদ কামাল এসব অভিযোগ করেন।

নাগরিক হিসেবে দেশের স্বার্থ ও নাগরিক অধিকারের প্রশ্নে কথা বলা তার দায়িত্ব বলে মনে করেন মাসুদ কামাল। তিনি আরো বলেন, অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেদের অযোগ্যতাই প্রমাণ করেছে। তার ভাষ্য অনুযায়ী, ‘অযোগ্য লোক নিয়ে সরকার নিজেকেই অযোগ্য প্রমাণ করেছে এবং এই অযোগ্যতার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।

মাসুদ কামালের দাবি করেন, শুরু থেকেই তিনি এই নিয়োগগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন প্রথম মন্ত্রিসভা গঠন করেন, তখনই তিনি এসব ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করেছিলেন।
ব্যক্তিগত পর্যবেক্ষণের সুরে মাসুদ কামাল বলেন, সময়ের সঙ্গে তার আগের মন্তব্যগুলো সত্য প্রমাণিত হচ্ছে বলেই তার মনে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com