March 3, 2026, 4:33 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026
  • 22 Time View

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার মাত্র। তিনি জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ঘুইংগারহাট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পার্থ বলেন, গত কয়েকদিনে ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে, মোটরসাইকেলে অনেক জায়গায় ঘুরেছি। আমি দেখেছি এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা বরিশাল সেতু নাই, মেডিকেল কলেজ নাই, তরুণদের কাজ করার কোনো উপায় নাই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে। এজন্য তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামী বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রির নামে সমাজে দাজ্জালের ফিতনা ছড়াচ্ছে অভিযোগ করে তাদের থেকে সবাইকে দূরে থাকার আহ্বানও জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন- ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, সদস্য সচিব রাইসুল আলম, স্থানীয় বিজেপি ও বিএনপির নেতৃবৃন্দসহ তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com