March 3, 2026, 2:34 pm
Title :
যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, লারিজানির কড়া বার্তা মালিক-শ্রমিক সম্পর্কের অবনতি ঘটিয়ে একদল সুযোগ নিতে চায়: জামায়াত আমির আওয়ামী লীগ ও এনসিপি একসাথে থাকতে পারে না: নাহিদ ইসলাম আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপনির্বাচনের কারণে বগুড়া সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

বেনাপোল বন্দরে আজ আমদানি-রফতানি বন্ধ

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025
  • 116 Time View

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সব ধরনের আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় আমদানি–রফতানি কার্যক্রম চালু হবে, জানান তিনি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম বলেন, ‘ভারতে কালীপূজার ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘ছুটির কারণে আজ কোনো পণ্য আমদানি–রফতানি হচ্ছে না। তবে ভারত থেকে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা আছে।’

দেশের অর্থনীতিতে বেনাপোল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারত থেকে বাংলাদেশে আমদানি করা মোট পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে আসে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আমদানির সুযোগ এবং কলকাতা থেকে বেনাপোলের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার হওয়ায় এটি ব্যবসায়ীদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থলবন্দর।

তবে ধর্মীয় উৎসবের কারণে যখন আমদানি–রফতানি কার্যক্রম বন্ধ থাকে, তখন শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও বাজার ব্যবস্থায় এর প্রভাব পড়ে। দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় থাকে, যার মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, পচনশীল পণ্য ও রফতানিযোগ্য মালামাল থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com