March 3, 2026, 8:26 pm
Title :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান

মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 61 Time View

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার ( ২৬ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ,কিশোরগঞ্জ জেলা কমান্ড কাউন্সিল এ আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য মো. নুরুল ইসলাম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। একটি লাল সবুজের পতাকার জন্য দেশের অসংখ্য মা-বোন ইজ্জত দিয়েছেন। তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চান না দেশের সূর্যসন্তানেরা।

তারা বলেন, আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিস্ট ফিরে আসুন এটা চায়না মুক্তিযোদ্ধারা। আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মুক্তিযোদ্ধাসহ সকলের কাছে আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন উপজেলা কমান্ড কাউন্সিলের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com