February 26, 2026, 4:41 am
Title :
গভর্নর হিসেবে ‘ব্যবসায়ী’ নিয়োগ, ৫ বিষয় খেয়াল রাখার পরামর্শ তাসনিম জারার অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি: নাসিরুদ্দিন পাটোয়ারী রাত পোহালেই বিজয়-রাশমিকার বিয়ে, শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ‘আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি’: নাহিদ ইসলাম রুশ নারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বিল গেটস ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদি পিলখানা হত্যাকাণ্ড ইতিহাসে নজিরবিহীন ও কলঙ্কজনক: সেনাপ্রধান সাকিব-মাশরাফিকে নিজেদের মামলা লড়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর আজ শুরু হচ্ছে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এনসিপির কেন্দ্রীয় এক নেতাকে দল থেকে অব্যাহতি

সাকিব-মাশরাফিকে নিজেদের মামলা লড়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Thursday, February 26, 2026
  • 19 Time View
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা দেখেছি এবং খেলার প্রতি তাদের যে আকৃষ্টতা রয়েছে একজন ক্রিয়াবিদ হিসেবে মনে করি তাদের মামলা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্যক্তিগত যে লয়ার রয়েছে তাদের মাধ্যমে আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে দেশের মাঠে এসে খেলে অবশ্যই এটাতে তাদেরকে ওয়েলকাম করবো।

আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে যদি নিরপরাধ হন, সবকিছু কিউর করে যদি আপনারা মাঠে আসেন মোস্ট ওয়েলকাম। আমরা এটুকুতে শতভাগ নমনীয় থাকবো ইনশাআল্লাহ। 

তিনি বলেন, আমাদের দেশ গড়ার পরিকল্পনার ভিতরে যে আটটি সাবজেক্ট রয়েছে সেই আটটির ভিতরে স্পোর্টস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।

কারণ খেলাধুলা এমন একটি জায়গা যে দল মত নির্বিশেষে একটি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি। সেখানে আমরা সবাই বাংলাদেশী হয়ে একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। 

আমিনুল হক আরো বলেন, আমাদের জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করবো। পাশাপাশি নতুন করে স্পোর্টসের কর্মসূচিটি নিয়ে চেষ্টা করছি যে, ঈদের পরপরই উপজেলা জেলা বিভাগীয় লেভেলে আমরা শুরু করে দিতে পারি।

সেটি একদম ইউনিয়ন লেভেল থেকে আমরা শুরু করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com