October 1, 2026, 7:58 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

অ্যানফিল্ডে শেষ পদচারণা! কান্নাভেজা চোখে সালাহর বিদায়

Reporter Name
  • Update Time : Monday, June 1, 2026
  • 82 Time View

রোববার রাতের ম্যাচ, প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। লিগ পর্বের সেই ম্যাচের বয়স যখন ৭৩ মিনিট, ঠিক তখনই মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে মাঠ থেকে তুলে নেন লিভারপুল কোচ আর্নে স্লট। আর তখনি পুরো স্টেডিয়াম জুড়ে শুরু হয় সালাহ-বন্দনা, গ্যালারি মাতানো গান। অ্যানফিল্ডের চেনা সবুজ ঘাসে এর আগেও অসংখ্যবার হেঁটেছেন তিনি তবে রবিবারের হাঁটাটা ছিল একেবারেই ভিন্ন। কারণ, সালাহ নিজেও জানতেন—অ্যানফিল্ডের ‘নিজের মানুষ’ হিসেবে এটাই চেনা আঙিনায় তার শেষবার পা রাখা!

ম্যাচ শেষে সমর্থকদের এমন বাঁধভাঙা ভালোবাসায় আবেগ ধরে রাখতে পারেননি এই মিসরীয় তারকা। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগের ঝাঁপি খুলে দিয়ে সালাহ জানান, জীবনের সবচেয়ে বেশি কেঁদেছেন আজকেই।

আবেগাপ্লুত সালাহ বলেন, “আমার মনে হয় জীবনে যত কেঁদেছি, আজ তার চেয়েও বেশি কেঁদেছি। আমি সাধারণত খুব একটা আবেগপ্রবণ নই। কিন্তু আমরা এখানে আমাদের পুরো যৌবনটা কাটিয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু একসাথে ভাগ করে নিয়েছি।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “জীবনে এর চেয়ে বেশি কিছু কি আমি চাইতে পারতাম? মনে হয় না। আমরা একসাথে সবকিছু জিতেছি। সমর্থকদের এই ভালোবাসাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। (এখান থেকে চলে গেলেও) আমি মনে-প্রাণে সবসময় দলের সাথেই থাকব। প্রতিবারই এই স্মৃতিগুলো আমাকে আবেগপ্রবণ করে তুলবে। আশা করি দল সবসময় সেরাদের কাতারেই থাকবে এবং সব শিরোপার জন্য লড়াই করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com