August 17, 2026, 7:53 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 168 Time View

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোট খাটো যেসব ঘটনা ঘটেছে, আমরা সাথে সাথে অ্যাকশন নিয়েছি। কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত কোনো দলের এসব ঘটনাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আজ রাস্তা তো ওরকম ফাঁকা নেই। এখন অনেকে অনেক কিছুই প্রচার করে। কিন্তু ওরকম কিছু না। বড় রকমের কোনো সমস্যা নেই। ছোটখাট দু’একটি ঘটনা ঘটেছে, সেটা মিডিয়ায় প্রচার হয়েছে। সেটা আপনারা দেখেছেন, আমিও দেখেছি। আমরা এসব ঘটনার ক্ষেত্রে সাথে সাথে অ্যাকশন নিয়েছি।

চলতি মৌসুমে আমনের বাম্পার ফলন হবে আশা প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার আমনের চাষ ও ফলন ভালো হয়েছে। আমরা একটি দাম নির্ধারণ করে দিয়েছি। আমনের প্রতি কেজি ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ মৌসুমে সবজির উৎপাদনও খুবই ভালো। বাজারে সবজির সরবরাহ ভালো, দামও সহনীয় পর্যায়ে আছে। এবার আলু চাষিরা বড় ধরনের লোকসানে আছেন, তারা ভালো দাম পাননি। সে কারণে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, আশার কথা পেঁয়াজ আমদানি করতে হয়নি, আমদানি করতেও হবে না। গ্রীষ্মকালীন মুড়িকাটা পেঁয়াজও কিছু দিনের মধ্যে বাজারে চলে আসবে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতিও হবে না। কিছু কিছু অসাধু গোষ্ঠী এই পণ্যটির দাম বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু তারা সফল হবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com