July 4, 2026, 3:55 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়: হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025
  • 87 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামাই করার সুযোগ ছিল। ইচ্ছা করলেই কামাই করতে পারতাম। হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা এবং বিবেকের তাড়নায় এসব দিকে তাকাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেম বড়।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অর্থের চাইতে আপনাদের আস্থা বিশ্বাস আমার কাছে অনেক বড়। আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা বিশ্বাস রেখে দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি কখনো দুর্নীতি করব না। আপনাদের সঙ্গে প্রতারণা করব না। আপনাদের ভোটের অবমূল্যায়ন করব না।

তিনি বলেন, হাসিনা রাস্তার মধ্যে গুলি করে যখন মানুষ মারছিল তখন আপনারা আমাদের জন্য দোয়া করেছেন। তাই অস্ত্র ছাড়াই ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি। হাসিনার বিরুদ্ধে তরুণরাই জেগে উঠেছিল। এবারের নির্বাচনেও তরুণরা এগিয়ে এসেছে।

এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com