August 17, 2026, 4:54 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

‘আ.লীগের আগুন সন্ত্রাস মোকাবিলা করার জন্য সাধারণ জনগণ যথেষ্ট’

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 147 Time View

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস মোকাবিলার জন্য সাধারণ জনগণই যথেষ্ট।

বুধবার (১২ নভেম্বর) আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদ রামপুরা থানার উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মশাল মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

আবু হানিফ আরও বলেন, ‘নিষিদ্ধ দল আওয়ামী লীগ যখন অবৈধ ভাবে ক্ষমতায় ছিল, তখনও আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলের নেতাদের ফাঁসাত। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করে গাড়ি পুড়িয়ে আবার মানুষ হত্যা করছে (কার্যক্রম) নিষিদ্ধ দল আওয়ামী লীগ। গণহত্যার দায় নিয়ে পলাতক লীগ দেশের বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা করে নিরীহ মানুষ হত্যা করছে।’

তিনি যোগ করেন, ‘একটা কথা স্পষ্ট–আগুন সন্ত্রাস করে নিষিদ্ধ আ.লীগ তাদের ফেরার রাস্তা চিরতরে বন্ধ করে দিচ্ছে। তাদের যেখানে পাবে, মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। এই আগুন সন্ত্রাস মোকাবিলা করার জন্য দেশের সাধারণ জনগণ যথেষ্ট। দেখবেন দেশে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিয়ে তাদের পালিয়ে যেতে বাধ্য করে।’

এসময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম রতন, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, সহ-সভাপতি রাকিবুল হাসান,অপূর্ব আলমগীর, যুগ্ম সাধারণ ইমরান হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সাব্বির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com