October 1, 2026, 5:41 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ইমরান তো চুরি করেনি, যা করেছে পাকিস্তানের স্বার্থে: কাঁদলেন মিয়াঁদাদ

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 73 Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের জেলমুক্তি চেয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ জাভেদ মিয়াঁদাদ। কান্নায় ভেঙে পড়ে মিয়াঁদাদ দাবি করেছেন, ইমরান একজন অত্যন্ত সৎ মানুষ এবং তিনি যা কিছু করেছেন তা দেশের স্বার্থেই করেছেন। তার মতে, ইমরান কোনো প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং তাকে জেলবন্দি করে রাখা পাকিস্তানের জাতীয় বীরের প্রতি চরম অবমাননা। তিনি আলোচনার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

সম্প্রতি ইংল্যান্ড ও পাকিস্তান টেস্ট সিরিজের সময় ইমরানের দুই ছেলে সুলেমান ও কাসেম খানের একটি সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। স্কাই স্পোর্টসে প্রচারিত এই সাক্ষাৎকারে তারা জেলখানায় বাবার শারীরিক ও মানসিক দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং সম্প্রচার বন্ধ না করলে দল না নামানোর হুমকি দেয়। শেষ পর্যন্ত ইসিবির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও, এই ঘটনা শাহবাজ শরিফ সরকারকে বড় ধরনের অস্বস্তিতে ফেলেছে।

২০২৩ সাল থেকে নানা অভিযোগে কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটাররা বারবার তার সুচিকিৎসার দাবি জানিয়ে আসছেন। জেলখানায় তাকে অমানবিক পরিবেশে রাখা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। মিয়াঁদাদের এই সরাসরি প্রতিবাদ এবং মুক্তির দাবি শাহবাজ সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com