August 20, 2026, 9:16 am

উত্তরা ফাইন্যান্সে প্রশাসক বসালো কেন্দ্রীয় ব্যাংক

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 6 Time View

উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগের জেরে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মো. মোস্তাকুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চার গুরুত্বপূর্ণ সদস্যের পদত্যাগের পর উদ্ভূত সংকট নিরসনে এ সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে ২০২২ সালে প্রতিষ্ঠানটিতে প্রায় ৩ হাজার ৪৪০ কোটি টাকার বড় ধরনের আর্থিক অনিয়ম ও জালিয়াতি ধরা পড়ে। এর মধ্যে গ্রাহকের আমানত আত্মসাৎ, ভুয়া এফডিআরের বিপরীতে ঋণ গ্রহণ এবং ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের অর্থ ব্যবহারের মতো গুরুতর অভিযোগ ছিল। সেই সময়েই উত্তরা গ্রুপের সংশ্লিষ্ট পাঁচ পরিচালককে অপসারণ করা হয়েছিল এবং পরবর্তীতে পর্ষদ পুনর্গঠন করা হয়েছিল।

তবে নতুন করে পর্ষদে যোগ দেওয়া সদস্যদের নিয়োগের প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভিন্ন অনিয়মের অভিযোগে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ এবং বর্তমান সংকট কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তা নিয়ে এখন সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com