১৯৬৯-এর গণ-আন্দোলনের মহানায়ক তোফায়েল আহমেদ পরপারে চলে গেছেন। নায়ক বহু হয়, কিন্তু মহানায়ক খুব বেশি নয়। তোফায়েল আহমেদকে সারা দেশের মানুষ ’৬৯-এর মহানায়ক হিসেবে চেনে। আমি তাঁকে সেভাবে চিনি না। ’৬২ সালে চট্টগ্রামে স্কাউট জাম্বুরি হয়েছিল, সেই জাম্বুরিতে তোফায়েল আহমেদ গিয়েছিলেন বরিশাল থেকে, আর লতিফ ভাই (লতিফ সিদ্দিকী) গিয়েছিলেন টাঙ্গাইল থেকে। তাঁদের চট্টগ্রামে পরিচয় হয়েছিল। এরপর তাঁদের শত শত চিঠি আদান-প্রদান হয়েছিল। হঠাৎ একদিন যখন জানলাম ’৬৯-এর গণ-আন্দোলনের তিনিই নেতা, তখন আনন্দে বুক ভরে গেছে। বাঙালির যত গুণ আছে, ছোটখাটো কিছু দোষও আছে। আমরা অতীতের অনেক কিছু ভুলে যেতে চাই, অস্বীকার করতে চাই। ’৬৯-এর গণ-আন্দোলনে যদি তোফায়েল আহমেদ না থাকতেন, যদি বঙ্গবন্ধুকে পাকিস্তানের...
১৯৬৯-এর গণ-আন্দোলনের মহানায়ক তোফায়েল আহমেদ পরপারে চলে গেছেন। নায়ক বহু হয়, কিন্তু মহানায়ক খুব বেশি নয়।
তোফায়েল আহমেদকে সারা দেশের মানুষ ’৬৯-এর মহানায়ক হিসেবে চেনে। আমি তাঁকে সেভাবে চিনি না। ’৬২ সালে চট্টগ্রামে স্কাউট জাম্বুরি হয়েছিল, সেই জাম্বুরিতে তোফায়েল আহমেদ গিয়েছিলেন বরিশাল থেকে, আর লতিফ ভাই (লতিফ সিদ্দিকী) গিয়েছিলেন টাঙ্গাইল থেকে। তাঁদের চট্টগ্রামে পরিচয় হয়েছিল।
এরপর তাঁদের শত শত চিঠি আদান-প্রদান হয়েছিল। হঠাৎ একদিন যখন জানলাম ’৬৯-এর গণ-আন্দোলনের তিনিই নেতা, তখন আনন্দে বুক ভরে গেছে। বাঙালির যত গুণ আছে, ছোটখাটো কিছু দোষও আছে। আমরা অতীতের অনেক কিছু ভুলে যেতে চাই, অস্বীকার করতে চাই।
’৬৯-এর গণ-আন্দোলনে যদি তোফায়েল আহমেদ না থাকতেন, যদি বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে না বের করে আনতে পারতাম, বঙ্গবন্ধু যদি ’৬৯-এ মুক্তি না পেতেন, আইয়ুব খানের বিদায় না হতো, তাহলে আজ বাংলাদেশ হতো না। পাকিস্তানের পর ’৫২-এর ভাষা আন্দোলন, তারপর ’৫৪ সালে নির্বাচন হয়েছিল এবং ’৬২-তে শিক্ষা কমিশন—এসব আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত। বিশেষ করে ’৬৯-এর ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে আমরা বের করে এনেছিলাম। সেই আন্দোলনের নেতা ছিলেন মহানায়ক তোফায়েল আহমেদ।