September 3, 2026, 8:03 pm
Title :
ওরাকল, মাইক্রোসফট-সহ ভারতে বড় কোম্পানিগুলোয় ছাঁটাইয়ের পেছনে কি দায়ী এআই? আসামি বহনকারী পুলিশের পিকআপ উল্টে প্রাণ গেল পুলিশ সদস্যের একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, জানালেন আসিফ আকবর ১৫ হাজার শিশু নিখোঁজের কারণ জানালো পুলিশ, এখনো উদ্ধার হয়নি ২ হাজার কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র চুরি বিপদ সংকেত বেজে ওঠায় ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা-রেহানার নামে দুদকের মামলা আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক ডলারে ট্রাম্পের মুখ, শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি আসছে রেকর্ড সৃষ্টিকারী এল নিনো

কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র চুরি

Reporter Name
  • Update Time : Thursday, September 3, 2026
  • 0 Time View

ভারতের হায়দারাবাদের সেকান্দারাবাদ ক্যান্টনমেন্টে নিরাপত্তা ব্যবস্থা অমান্য করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের অত্যন্ত সুরক্ষিত অস্ত্রাগার ভেঙে ১২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া অস্ত্রের তালিকায় রয়েছে চারটি একে-২০৩ অ্যাসল্ট রাইফেল, একটি ইনসাস রাইফেল এবং ছয়টি ৯ মিমি পিস্তল। রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটলেও পরদিন সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে সাধারণ বেসামরিক নাগরিকের পাশাপাশি অগ্নিবীর প্রকল্পের কমান্ডো বাহিনীর সদস্যরাও রয়েছেন। সূত্র জানিয়েছে, ব্যাটালিয়নের মূল সদস্যরা যখন রাজস্থানের পোখরানে রুটিন অনুশীলনে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই এই চুরির ঘটনাটি ঘটে। সোমবার সকালে অস্ত্রাগারের ভাঙা তালা ও খালি বক্স দেখে বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে। বর্তমানে ঘটনার নেপথ্যের কারণ এবং অস্ত্রগুলো উদ্ধারের বিষয়ে তদন্ত জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com