August 11, 2026, 2:51 am
Title :
সন্তানের অসুস্থতার কারণে আদালতে যেতে পারেননি পরীমনি, শুনানি পেছালো হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি গাজী নজরুল ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু’ বললেন তারেক রহমান ১৯ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক, তবু পাস করেনি কেউ এসএসসির ফলাফল নিয়ে যুবদল সাধারণ সম্পাদকের আবেগঘন পোস্ট ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ: কৃষিমন্ত্রী স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 8 Time View

রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিংরুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়।

প্রতিমন্ত্রী জানান জানান, প্রায় দুই মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা-আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন।

​সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেকোনো স্থানে অনিয়ম বা সমস্যা চোখে পড়লে তা দ্রুত অবগত করার জন্য সাংবাদিকসহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com