August 17, 2026, 8:42 am
Title :
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

কুয়েটে সংঘর্ষের ঘটনায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্ক

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025
  • 111 Time View

খুলনা ব্যুরো:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৩২ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্তের চিঠি সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে।

বিভিন্ন মেয়াদে শাস্তি প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন এমএসসি শিক্ষার্থী সালিম সাদমান। ছয় মাসের জন্য বহিষ্কার হয়েছেন: লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১ ব্যাচের শান্ত ইসলাম ও মো. রিদয়, এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ছাত্রশৃঙ্খলা কমিটি ২৫ থেকে ২৭ আগস্ট এবং ২১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক সভায় তদন্ত প্রতিবেদন, অভিযোগনামা, ভিডিও ফুটেজ, কারণ দর্শানোর নোটিশ ও তার উত্তর পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের হাতে তৎকালীন উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। শিক্ষকরা দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করেন, যাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তি নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com