August 24, 2026, 2:35 am
Title :
ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি ক্যানসারের বিরুদ্ধে দ্বিতীয় দফা লড়াই শুরু সামিয়ার ‘জুলাই যোদ্ধা’ সেজে সরকারি টাকায় যুবকের বিদেশে চিকিৎসা, বাবা বললেন—লজ্জা দিয়েন না নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির প্রস্তুতি

কোচ সেজে আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 3 Time View

আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের নামে ফেডারেশন কর্মকর্তাদের কোচ সেজে বিদেশ ভ্রমণের পুরোনো রেওয়াজ বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা সারা বছর খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন, কেবল তারাই কোচ হিসেবে বিদেশ যাওয়ার যোগ্যতা রাখেন। কর্মকর্তাদের কোচ হিসেবে তালিকায় নাম লেখানোর প্রবণতাকে তিনি অশোভন ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন।

প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কেবল অংশগ্রহণই শেষ কথা নয়, বরং পদক জয়ের মানসিকতা থাকতে হবে। এশিয়ান গেমসে দল নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে সেরা পারফর্মারদের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, খেলোয়াড়দের মানোন্নয়নে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য স্থায়ী কোচ নিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

একই সঙ্গে দেশের স্টেডিয়ামগুলোর পরিবেশ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রশাসনিক পদক্ষেপ ও মোবাইল কোর্ট পরিচালনার পরও স্টেডিয়াম এলাকার পরিবেশের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। ক্রীড়া সংস্থার কিছু অসাধু ব্যক্তির যোগসাজশেই এমন পরিবেশ বজায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং দ্রুত শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com