July 4, 2026, 9:44 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025
  • 231 Time View

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বেলা ২টার দিকে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়া অংশ নেবেন। আমরা তার পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনের জন্য এসেছিলাম। তার মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। আগামীতে এটি সঠিক জায়গায় জমা দেওয়া হবে।

লালু আরও বলেন, খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার আমরা তাকে সবচেয়ে বেশি ভোট উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

মনোনয়নপত্র উত্তোলনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুনছুরুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com