August 17, 2026, 5:19 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ: বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 102 Time View

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-৯ আসনের বাকলিয়া থানাধীন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ‘এ’ ইউনিট এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য গুরুত্বপূর্ণ। অতীতে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। দেশের এই সংকটকালে তার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, সাবেক নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব, নগর বিএনপির নেতা শাহজাহান সিরাজ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলী আজগর, সাবেক ওয়ার্ড যুবদল সভাপতি রওশন বিন আমিন, যুগ্ম আহ্বায়ক হাজী মো. হারুন, আবদুল আজিজ, বলিরহাট ফার্নিচার সমিতির সভাপতি মো. মুজিব, ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিরাজ, অ্যাডভোকেট শাহেদ, মান্নান, মো. জসিম, সরওয়ার, এটিএম তৈয়ব, আলমগীর, ইব্রাহিম বাবু।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com