July 4, 2026, 3:07 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

গণভোটে ‘না’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি দল: বিএনপিকে ইঙ্গিত করে নাহিদ

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 112 Time View

নিউজ ডেস্ক:
বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ এর পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল। গণভোটে ‘না’ জয়যুক্ত হলে আগের পদ্ধতিই বহাল থাকবে, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। যদি আমাদের ভোট না-ও দেন, তারপরও ‘হ্যা’ এর পক্ষে ভোট দেবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধন করেন নাহিদ ইসলাম। তখন তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভোটের গাড়ি সম্পর্কে জানানো হয়, গণভোটের পক্ষে সচেতনতা সৃষ্টির জন্য আপাতত একটি গণভোটের গাড়ি চালু করা হলো। পরে আরো বাড়ানো হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাবে এই গাড়ি।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে দেশ সংস্কার করবে বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল বিভিন্ন ধরনের কার্ড দেবে বলে প্রচারণা চালাচ্ছে। কিন্তু টাকা কোথা থেকে আসবে তা বলছে না। হয় তারা ট্যাক্স বাড়াবে, নয়তো দলীয় কর্মীরাই এই কার্ড পাবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছাড়খার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সাথে প্রতারণা করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com