July 3, 2026, 12:48 am
Title :
ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ

জনগণকে নিয়েই দেশ পরিচালনা করবে জামায়াত

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 107 Time View

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণকে অন্ধকারে রেখে আমরা কোনো কাজ করব না। জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার নীতি গ্রহণ করবে জামায়াত। ইনসাফ এবং কোরআনের সমাধানের ভিত্তিতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে জামায়াত। গতকাল মিরপুরের ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াত ক্ষমতায় গেলে সমাজের সব অংশীজনের সম্মানিত করা হবে জানিয়ে শফিকুর রহমান বলেন, জামায়াত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। যারা দুর্নীতিতে জড়িত তারা মানসিক শান্তি পায় না। দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হলে সবার জন্য শান্তি নিশ্চিত হবে। একমাত্র ইসলামই পৃথিবীতে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সঙ্গে প্রতারণা করছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ রয়েছে।

একসময় বাংলাদেশ ওষুধশিল্পে বিদেশিদের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com