জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে: ডাকসু ভিপি
Reporter Name
Update Time :
Monday, March 30, 2026
39 Time View
জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে: ডাকসু ভিপি
প্রায় ৭০ শতাংশ ভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে ডাকসু ভিপি বলেন, প্রায় ৭০ শতাংশ ভোটে 'হ্যাঁ' জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সাথে তামাশা ও প্রতারণা। আমরা স্পষ্টভাবে বলতে চাই— গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে। 1 জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে...
প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (৩০ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
পোস্টে ডাকসু ভিপি বলেন, প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার পরও এই জনরায় প্রত্যাখ্যানে বিএনপি সরকার সর্বশক্তি প্রয়োগ করছে। এটি স্পষ্টত জাতির সাথে তামাশা ও প্রতারণা।
আমরা স্পষ্টভাবে বলতে চাই— গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়াই পাস করতে হবে।
1
জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।