August 20, 2026, 9:24 am

জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Thursday, August 20, 2026
  • 39 Time View

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতিচারণ করে ফেসবুকে পোস্ট করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লিখেছেন—‘দ্বীন, দেশ ও জাতির কল্যাণে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের আজ বড়ই প্রয়োজন।

আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির, বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী ব্যক্তিত্ব হিসেবে দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.) ২০২১ সালের ১৯ আগস্ট দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আরো লিখেন, দ্বীন, দেশ ও জাতির কল্যাণে তার অবদান এবং ইসলামী শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় তার দীর্ঘ সংগ্রাম আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সময়ে দেশ ও জাতির সঠিক দিকনির্দেশনার জন্য তার মতো প্রজ্ঞাবান, সাহসী ও নিষ্ঠাবান আলেমে দ্বীনের বড়ই প্রয়োজন।

মহান আল্লাহ তাআলা আল্লামা জুনায়েদ বাবুনগরী (রাহি.)-এর সকল খেদমত কবুল করুন, তার ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন এবং তার রেখে যাওয়া দ্বীনি দায়িত্বগুলো যথাযথভাবে পালনের তাওফিক আমাদের সবাইকে দান করুন। আমীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com