October 1, 2026, 10:21 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ডিসেম্বরেও রেমিট্যান্সে ঝলক, ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে আয়

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025
  • 166 Time View

বাংলাদেশের অর্থনীতি সচল রাখার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।তাদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে শক্তিশালী ভিত গড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। রীতিমতো ঝলক দেখাচ্ছে প্রবাসী আয়। চলতি ডিসেম্বর মাসে রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের প্রত্যাশা, যে ধারায় রেমিট্যান্স আসছে- সেটি অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে এক শক্তিশালী ভিত্তি গড়বে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের ১ থেকে ২০ ডিসেম্বর সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ কোটি ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯৮ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স বেড়েছে সাড়ে ৯ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে ১ হাজার ৫২১ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৩১২ কোটি ডলার। সে হিসাবে এই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।

গত নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল দেশে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com