তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা
Reporter Name
Update Time :
Sunday, August 16, 2026
23 Time View
তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা
বিএনপি নেতা তারেক রহমানের চলতি মাসে ভারত সফরের যে সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছিল, তা নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের দিল্লি যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে জোরালো গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সরকারিভাবে এই সফর নিয়ে যে আলোচনা চলছিল, তা আপাতত বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বিএনপি নেতা তারেক রহমানের চলতি মাসে ভারত সফরের যে সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছিল, তা নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের দিল্লি যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে জোরালো গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সরকারিভাবে এই সফর নিয়ে যে আলোচনা চলছিল, তা আপাতত বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।