August 17, 2026, 4:41 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

দাপুটে জয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 179 Time View

চেলসির বিপক্ষে বাজে পারফরম্যান্স দেখিয়ে হারের পর আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে আবারো শুরুতে গোল হজম করে বসে বার্সেলোনা। তবে লামিনে ইয়ামাল সেই ধাক্কা সামলাতে দলের হয়ে পালন করেন বড় ভূমিকা। ইয়ামাল ও দানি ওলমোর চমৎকার ফর্মের সুবাদে ম্যাচে জয় তুলে নেয় কাতালানরা।

শনিবার (২৯ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই ছোট পাস থেকে সুযোগ পেয়ে আলতো শটে গোল করে স্বাগতিকদের হতাশ করেন ইবানেস। অষ্টম মিনিটেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে বার্সা। বাঁ দিক দিয়ে দানি ওলমোর আক্রমণ থেকে বাইলাইন ধরে পাঠানো কাটব্যাক পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন ইয়ামাল।

২৪তম মিনিটে হোয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভে পিছিয়ে পড়া থেকে বাঁচে বার্সেলোনা। এরপর দুই মিনিটের মাথায় রাফিনিয়ার পাস থেকে পেনাল্টি স্পটের সামনে গোল করে দলকে এগিয়ে নেন ওলমো।

প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করলেও বিরতির পর আলাভেস আর তেমন প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারেনি। পুরো দ্বিতীয়ার্ধে তাদের মাত্র দুটি শট আসে, কোনোটিই লক্ষ্যে নয়।

দ্বিতীয়ার্ধে পুরো নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক বার্সেলোনা। ৫৭তম মিনিটে লেভানডোভস্কি পরপর দুটি সুযোগ পেলেও দুইটি হেডই রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এরপর ইয়ামালও বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন।

অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওলমো, দেখা পান ম্যাচে নিজের জোড়া গোলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com