August 17, 2026, 4:20 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

দুই দেশের কোনো বিষয় হলে সরকারের সঙ্গে আলোচনা হওয়া উচিত: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 41 Time View

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর মতে, বৈঠকটি যদি কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে দুই দেশের কোনো বিষয় নিয়ে হয়ে থাকে, তাহলে সে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত।

শনিবার সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা ভারতে বসে কথা বলতেই পারেন। তিনি তো ভারতের রাষ্ট্রদূত। এখানে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা বলা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সেটি বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া উচিত। বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার এমন কিছু প্রক্রিয়া শুরু করেছে, যা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তাঁর অভিযোগ, কয়েক বছর আগে অবসর নেওয়া ‘একজন দলীয় ব্যক্তিকে’ নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখেই আমরা শঙ্কিত। আবার যদি এ ধরনের পাঁয়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই পুরো জাতির মধ্যে উদ্বেগ তৈরি হবে।’

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ‘দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যেমন তাঁর, তেমনি পুরো দেশের দায়িত্বও তাঁকে নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।’

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গণভোটের প্রশ্নে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তিনি বলেন, ‘সবাই গণভোটের পক্ষে কথা বলেছিল। হঠাৎ করে তারা অবস্থান বদলে ফেলল কেন?’

সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com