August 17, 2026, 5:18 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

দেশ এক, স্পেন খেলোয়াড়দের হাতে কেন ভিন্ন ভিন্ন ‘পতাকা’

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 23 Time View

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা জিতেছে তারা।

১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এরপর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে সোনালি ট্রফিটা বুঝে নিলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি।
তবে ট্রফি জয়ের উচ্ছ্বাসের পাশাপাশি পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের ফুটবলারদের একটি ভিন্ন দৃশ্যও নজর কাড়ে বিশ্বজুড়ে। সাধারণত বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে নিজ দেশের জাতীয় পতাকা দেখা গেলেও এবার স্পেনের বেশির ভাগ ফুটবলারের হাতে ছিল বিভিন্ন রঙের আলাদা পতাকা।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোয়ের তথ্য মতে, বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের সময় স্প্যানিশ ফুটবলাররা জাতীয় পতাকার পরিবর্তে নিজেদের জন্মস্থান বা অঞ্চলের পতাকা বহন করেন। এর মাধ্যমে তারা নিজ নিজ এলাকার ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রতি সম্মান জানিয়েছেন।

মিডফিল্ডার পেদ্রির হাতে ছিল কানারি দ্বীপপুঞ্জের পতাকা। ম্যাচের একমাত্র গোলদাতা ফেরান তোরেস উদযাপন করেন ভ্যালেন্সিয়া অঞ্চলের পতাকা নিয়ে।

বোর্হা ইগলেসিয়াস বহন করেন গালিসিয়ার পতাকা। অন্যদিকে ডানি ওলমো ও অ্যালেক্স বায়েনা যথাক্রমে তেরাসা এবং রোকেতাস দে মারের পতাকা হাতে নিয়ে ট্রফি উৎসবে অংশ নেন।
লাল, নীল, সবুজ কিংবা হলুদ রঙের এসব পতাকা ছিল তাদের নিজ নিজ স্বায়ত্তশাসিত অঞ্চল বা শহরের প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com