October 2, 2026, 12:41 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 71 Time View

ক্যারিয়ারের আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে চেয়েছিলেন নেইমার। ৪ বার খেলার সুযোগ পেয়েও স্বপ্ন পূরণ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। প্রতিবারই চোখের জলে স্বপ্নকে বিসর্জন দিতে হয়েছে তাকে।
২০৩০ বিশ্বকাপে নেইমার খেলবেন কি না তার নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত যদি শতবর্ষী বিশ্বকাপে দেখা না যায়, তাহলে সোনালি ট্রফিটা আক্ষেপ হয়েই থাকবে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারের কাছে।
বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও নেইমারকে সেই ‘স্বাদ’ দিচ্ছেন নিকো উইলিয়ামস। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ জিতেই সোনালি ট্রফিটা নেইমারকে উৎসর্গ করেছেন উইলিয়ামস। এটি যেন নেইমারের জন্য ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’।
নেইমারকে আদর্শ হিসেবে মানেন উইলিয়ামস। সেদিক থেকেই প্রিয় খেলোয়াড়ের প্রতি অর্ঘ্য প্রদান করলেন স্পেনের স্ট্রাইকার। ফাইনাল শেষে মেটলাইফ মাঠে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার আইডল। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যও।

ট্রফি জয়ের মুহূর্তটা আরো স্মরণীয় করার সুযোগ পেয়েছিলেন উইলিয়ামস। অতিরিক্ত সময়ে গোল করে সুযোগটা কাজেও লাগিয়েছিলেন। তবে আর্জেন্টিনার এক খেলোয়াড়কে মিকেল মেরিনো ফাউল করায় গোলটি বাতিল হয়। জয়ে অবশ্য ঠিকই অবদান রেখেছেন। তার অ্যাসিস্ট থেকেই জয়সূচক গোল করেন ফেরান তোরেস। বাতিল হওয়া গোল নিয়ে উইলিয়ামস বলেছেন, ‘গোল বাতিল হওয়ায় কোনো সমস্যা নেই। আমরা তো জিতেছি!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com