August 15, 2026, 3:20 am
Title :
গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫

পদ্মা-মেঘনা-যমুনাকে আগে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার দাবি

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 5 Time View

দেশের জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের আগে রাষ্ট্রীয় তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে নিজস্ব ব্যবস্থাপনায় আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এক বিবৃতিতে জানান, এই তিন প্রতিষ্ঠানের বিশাল অবকাঠামো রয়েছে, যা জ্বালানি খাতের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারিভাবে তেল আমদানিতে আর্থিক সীমাবদ্ধতা দেখা দিলে পেট্রোল পাম্প মালিকরা অগ্রিম অর্থ প্রদানের মাধ্যমে এই তিন কোম্পানিকে সহায়তা করতে প্রস্তুত। এছাড়া দেশি-বিদেশি ব্যাংকিং খাতের অর্থায়নের সুযোগও রয়েছে। কোনো বেসরকারি সিন্ডিকেট যাতে জনগণের স্বার্থ ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য রাষ্ট্রীয় এই সংস্থাগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তারা। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com