August 24, 2026, 12:10 am
Title :
ট্রলারে জেলেদের সঙ্গে খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ইরান চিরকাল যুদ্ধ চালিয়ে যেতে পারে না: মাসুদ পেজেশকিয়ান আইসিটি: তদন্ত সংস্থায় তদন্তকারী কর্মকর্তা ও কো-অর্ডিনেটর নিয়োগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দিলো সরকার বিএনপি দেশের মানুষের হৃদয়ের কথা জানে: প্রেস সচিব ১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিকে আলঙ্কারিক বানানো হচ্ছে তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? প্রশাসনিক পদের ব্যক্তিদের ‘শ্রমিক’ থেকে বাদ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে?

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে দিলো সরকার

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 1 Time View

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের দায়িত্ব সুনির্দিষ্ট করেছে সরকার। প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে গত ২৩ আগস্ট মন্ত্রণালয়ের জারি করা এক সরকারি পরিপত্রে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে ও নির্দেশনায় প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে কাজ করবেন। এর মধ্যে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনৈতিক বিষয় এবং অনিবাসী বাংলাদেশিদের দেখভাল করবেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, সমুদ্র সম্পদ, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি এবং সাংস্কৃতিক কূটনীতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাত পরিচালনার দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com