August 17, 2026, 9:24 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

পলাতক সন্ত্রাসীরা কালো টাকার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে : বাবুল

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 182 Time View

ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘বিদেশে বসে পলাতক সন্ত্রাসীরা কালো টাকার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। কিন্তু সেই দিন আর নেই। দিন পাল্টে গেছে। মানুষ জেগে উঠেছে। সন্ত্রাসীদের প্রতিহত করতে আমাদের সবার এগিয়ে আসতে হবে।’

আগামীকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা পৌর শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়‌। বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে রাস্তায় নামতে হবে। সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করবেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কেউ লকডাউন করতে কোথাও নামলে তাৎক্ষণিকভাবে তাদের ধরে পুলিশে দেবেন।’

এ সময় তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া থেকে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার ও তিনজনকে আটক করার জন্য পুলিশকে ধন্যবাদ জানান।

বোমা তৈরির নির্দেশ দাতাদের খুঁজে বের করতে তিনি পুলিশকে অনুরোধ জানান।
এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না প্রমুখ।

কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যার পর ভাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকা থেকে লকডাউনের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভাঙ্গা বাসস্ট্যান্ডে জড়ো হন। পরে তারা শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে ফরিদপুর-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com