July 1, 2026, 2:03 pm
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

পাকিস্তানের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 34 Time View

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে দলটি। আরাফাত মিনহাসের দুর্দান্ত বোলিং এবং বাবর আজম ও গাজি ঘোরির দারুণ ব্যাটিংয়ে ভর করে এই জয় আদায় করে নেয় পাকিস্তান।

টসে জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই হয়েছিল তাদের। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫১ রান তুলে ফেলেছিল তারা।

কিন্তু পাকিস্তান দ্রুত ঘুরে দাঁড়ায়। ১৬ ওভারের মধ্যে অস্ট্রেলিয়া ৪ উইকেট খুইয়ে বসে, স্কোরবোর্ডে রান তখন মোটে ৬৮!

এরপর ম্যাথিউ শর্ট ৬৬ বলে ৫০ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন। ম্যাট রেনশ ৫২ বলে ৫২ রান করে মাঝের ওভারে গতি আনেন। তাদের জুটিতে ৩৩তম ওভারে অস্ট্রেলিয়া ১৫০ পেরোয়।

তবে শেষ দিকে আরাফাত মিনহাস মিডল ও লোয়ার অর্ডার ধ্বংস করে দেন। তিনি ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন। ফলে ৪৪.১ ওভারে ২০০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

জবাবে পাকিস্তান পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪১ রান তোলে। এরপর বাবর আজম ও গাজি ঘোরির ১০০ রানের গুরুত্বপূর্ণ জুটি পাকিস্তানকে চালকের আসনে নিয়ে যায়। বাবর ৯৪ বলে ৬৯ রান করেন এবং ঘোরি ৯২ বলে ৬৫ রান করেন। নাথান এলিস কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তবে পাকিস্তান কখনোই চাপে পড়েনি। শেষ পর্যন্ত ৪২.৩ ওভারে ৫ উইকেটে ২০২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com