October 2, 2026, 12:09 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 64 Time View

টেলিভিশন ফুটেজে দেখা যায়, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলায় হাত দিয়ে তাকে মাটিতে ফেলে দেন। এ সময় স্পেনের মিডফিল্ডার গাভিসহ দুই দলের একাধিক খেলোয়াড় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ম্যাচ কর্মকর্তারা ও সতীর্থরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের সময় আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে নিজের খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের অধিনায়ক রদ্রির উদ্‌যাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ঘুষি মারার চেষ্টা করলে পরিস্থিতির সূত্রপাত হয়। এরপর রদ্রি মোলিনার মুখোমুখি হলে গার্সিয়া ও বোরহা ইগলেসিয়াস তাদের অধিনায়কের পাশে দাঁড়ান।

পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি
ম্যাচের পর প্রথমদিকে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, এরিক গার্সিয়ার সঙ্গে সংঘর্ষের ঘটনায় পারেদেসকে রেফারি স্লাভকো ভিনচিচ লাল কার্ড দেখিয়েছেন। তবে পরে বিষয়টি ভুল বলে নিশ্চিত করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিফার ধারাভাষ্যকারদের তথ্য ব্যবস্থায় ভুলবশত পারেদেসের নামে লাল কার্ড দেখানো হয়েছিল। পরে সেই তথ্য সংশোধন করা হয় এবং ফিফা নিশ্চিত করে যে, ম্যাচ চলাকালে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি।

বর্তমানে ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্টে আর্জেন্টিনার একটি লাল কার্ড দেখানো হয়েছে, সেটি এনজো ফার্নান্দেজ। তিনি দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

তদন্ত শুরু করেছে ফিফা
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফাইনালের পর ঘটে যাওয়া এই সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একজন শৃঙ্খলা ও নৈতিকতা বিষয়ক প্রসিকিউটর নিয়োগ করেছে, যিনি পুরো ঘটনার তদন্ত করবেন।

ফিফা জানিয়েছে, দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জড়িয়ে ঘটে যাওয়া ঘটনার তদন্ত চলবে। তবে তদন্ত শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com