October 2, 2026, 2:53 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ফাইনাল ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশে ডি মারিয়ার আবেগঘন পোস্ট

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 72 Time View

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ডি মারিয়া লিখেছেন, আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব। গত পাঁচ-ছয় বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছি। আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।

বর্তমান আর্জেন্টিনা দলকে বিশেষভাবে প্রশংসা করে তিনি আরও বলেন, এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে। বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। আমি শুধু বলতে চাই, আরেকটি ফাইনাল উপহার দেয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মধ্য দিয়ে আর্জেন্টিনা শুধু আরেকটি শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয়নি, গড়েছে একটি উল্লেখযোগ্য রেকর্ডও। কোচ লিওনেল স্কালোনি কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে টানা দুইবার ফাইনাল খেলেছিল।

২০২১ সালের পর থেকে আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে আধিপত্য ধরে রেখেছে। এই সময়ে দলটি চারটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং প্রতিবারই শিরোপা জিতেছে। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং একই বছরের ফিনালিসিমার ট্রফি জিতে ইতিহাসের অন্যতম সফল সময় পার করছে আলবিসেলেস্তেরা।

এই সাফল্যের প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডি মারিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা, পেনাল্টি আদায় এবং অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে বড় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি আর্জেন্টিনার সমর্থকদের কাছে অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল জাতীয় দলের জার্সিতে ডি মারিয়ার শেষ উপস্থিতি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই অভিজ্ঞ উইঙ্গার।

এবারের বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল। ফাইনালের আগে ডি মারিয়ার এই আবেগঘন বার্তা নিঃসন্দেহে দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com