বঙ্গোপসাগরে ভারতের ওডিশা উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এমভি ওশান উইনার নামের জাহাজটিতে ১৭০০ টন লোহার আকরিক ছিল। ২০ আগস্ট রাতে পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শনিবার জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।দুর্ঘটনার সময় জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বিষয়টি জানার পরপরই ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধারকারী দল দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং নিখোঁজ বাকিদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে।
বঙ্গোপসাগরে ভারতের ওডিশা উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এমভি ওশান উইনার নামের জাহাজটিতে ১৭০০ টন লোহার আকরিক ছিল। ২০ আগস্ট রাতে পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শনিবার জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার সময় জাহাজটিতে ২৪ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বিষয়টি জানার পরপরই ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত উদ্ধারকারী দল দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং নিখোঁজ বাকিদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে।