August 23, 2026, 11:02 am
Title :
ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে ঢাকা বোর্ডে এইচএসসির ১৩ জুলাইয়ের পরীক্ষা সোমবার, কেন্দ্র বদরুন্নেসা বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার বাংলাদেশিসহ ২৪ ক্রু নিয়ে বঙ্গোপসাগরে জাহাজডুবি হরমুজে ইরাকের তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিল ইরান বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসা শুরু, এবার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন তালাবদ্ধ বাড়িতে একই পরিবারের ৪ জনের মরদেহ

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 5 Time View

সম্প্রতি কার্যকর হওয়া ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর আওতায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগ চূড়ান্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি এর আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন সদস্য হিসেবে নাহিয়ান রহমান রচি (অতিরিক্ত সচিব পদমর্যাদা) এবং এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদা (সচিব পদমর্যাদা)। এছাড়াও, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com