August 23, 2026, 4:02 am
Title :
গেন্ডারিয়ায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার ছাদে পড়ে ছিল শিক্ষকের মরদেহ, সিঁড়িতে স্ত্রী-কন্যার, খাটের নিচে ছেলের ড্রেনে ভাসল রেলের ডিজেল, ক্ষতির পরিমাণ জানে না কর্তৃপক্ষ স্ত্রী-সন্তান ও শ্বশুরকে নিয়ে সাংবাদিক দেবাশীষ ফিরলেন কফিনবন্দি হয়ে ২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশনের অভিযোগ এলএনজি কার্গো এসেছে, তবে এখনই কাটছে না গ্যাস সংকট গাজীপুরে কৃষকদল নেতার কার্যালয়ে গুলি, আতঙ্কে হাসপাতালে খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু শর্ত পূরণকারী ৪২৩ এজেন্সির মধ্যে ২৫টির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে আগুন

স্ত্রী-সন্তান ও শ্বশুরকে নিয়ে সাংবাদিক দেবাশীষ ফিরলেন কফিনবন্দি হয়ে

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 5 Time View

চিকিৎসার জন্য ভারত যাওয়া কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত এবং তার পরিবার পরিজন দেশে ফিরেছেন কফিনবন্দি অবস্থায়। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসা শেষে ফেরার পথে কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান দেবাশীষ, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন। শনিবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং রাতে কুষ্টিয়ায় নিজ বাসভবনে পৌঁছালে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যদের শেষবারের মতো দেখতে দেবাশীষের বাড়িতে ভিড় করেন স্বজন, সহকর্মীসহ শোকার্ত বহু মানুষ। কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী, কুষ্টিয়া মহাশ্মশানে দেবাশীষ ও তার সন্তানের সৎকার এবং পৌর কবরস্থানে স্ত্রী ও শ্বশুরের দাফন সম্পন্ন হয়। এই মর্মান্তিক ঘটনায় জড়িত পরিবারের বেঁচে থাকা সদস্যদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য দুই দেশের সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com