August 23, 2026, 3:21 am

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 2 Time View

খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক দম্পতির। শনিবার সন্ধ্যায় উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৫৫ বছর বয়সী উসিমং মারমা ও তার ৪৫ বছর বয়সী স্ত্রী চাইয়্যাং মারমা। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি চলাকালীন উসিমং মারমা বাড়ির উঠানে এবং তার স্ত্রী বারান্দায় কাজ করছিলেন। হঠাৎ তাদের ঘরের ছাদে থাকা সোলার প্যানেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতের তীব্রতায় সোলারে আগুন ধরে গেলেও স্থানীয়রা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। দুই ছেলে সন্তান রেখে যাওয়া এই দম্পতির মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com