October 2, 2026, 12:40 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী টেস্ট দল

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 60 Time View

টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। ঘরের মাঠের ২ টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অজিরা।

১৩ সদস্যের টেস্ট দলে ফিরছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

চোট কাটিয়ে কামিন্স-হ্যাজলউড ফেরায় দেখা যাবে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীকে। অন্যজন হচ্ছেন মিচেল স্টার্ক। অ্যাকিলিসের চোটের কারণে এতদিন মাঠের বাইরে ছিলেন ৩৫ বছর বয়সী হ্যাজলউড।

তারা ফেরায় সর্বশেষ সিরিজে খেলা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেট বাদ পড়েছেন। ব্যাটিংয়ে নিয়মিতরাই থাকছেন। ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন অ্যাশেজে অভিষিক্ত হওয়া জ্যাক ওয়েদারাল্ড।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া দুই টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইয়ে। সিরিজটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইন টেস্ট দিয়ে। অন্যদিকে ম্যাকাইয়ে টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড-

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, জ্যাক ওয়েদারাল্ড ও বো ওয়েবস্টার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com