August 15, 2026, 2:25 am
Title :
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন ১৫ আগস্ট ঘিরে যশোরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পেলেন নারী ইউপি সদস্য সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, গ্রেফতার ৫ বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সওয়াল নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করতে হবে হঠাৎ মানিকগঞ্জে সফরে হাসনাত আব্দুল্লাহ ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, বিজিবি মোতায়েন

বাবাকে হারানোর পর অবসরের ইঙ্গিত দিলেন মেসি

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 6 Time View

স্পোর্টস ডেস্ক:
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকে হারালেন লিওনেল মেসি। ৬৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর অবসরের ইঙ্গিত দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৯ বছর বয়সী মেসি লেখেন, ‘তোমাকে ছাড়া আমি কী করবো, কীভাবে এগিয়ে যাবো, আমি জানি না। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আর বেশি দিন তা চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার গভীর সংশয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠবো, যাতে তুমি সেখানে যেতে পারো। আমরা ফাইনালে উঠেছিলাম, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম তোমার জন্য এটি জিততে এবং তোমাকে আরেকটি শিরোপা দেখাতে। কিন্তু পারিনি, আমার পা আর চলছিল না।’

নিজের জীবন ও ক্যারিয়ারে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছেন মেসি। তিনি বলেন, ‘তুমি ছিলে একজন বাবা, একজন বন্ধু এবং একজন এজেন্ট। প্রতিটি মুহূর্তে তোমার যা হওয়া প্রয়োজন ছিল, তুমি ঠিক তাই ছিলে। তুমি কখনো কোনো ভুল করোনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com