July 4, 2026, 4:40 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

বিএনপি মানুষের ভোট চায়, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করতে চায় না: সালাহউদ্দিন আহমদ

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025
  • 126 Time View

নিউজ ডেস্ক:
বিএনপি দেশের মানুষের ভোট চায়, ধর্মের নামে ভোট বিক্রি করতে চায় না—এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা মানুষের কষ্ট ও পরিশ্রম ছাড়া সরাসরি জান্নাতে পৌঁছানোর কথা বলে, তাদের কাছে ইহকাল বা দেশের বাস্তব সমস্যা বোঝার কোনো জায়গা নেই। বিএনপি জনগণের ভোট চায় এবং ভোটের বিনিময়ে জনগণের চাওয়াগুলো পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি স্পষ্ট করেন, ধর্মকে রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কোনো মানে নেই।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে ধর্মের ব্যবহার করছে। ভোটের জন্য রাজনীতির আড়ালে ‘জান্নাত বা বেহেশতের’ কথাবার্তা প্রচার করা হচ্ছে, যা জামায়াতে ইসলামের মতো কিছু দলের কৌশল হিসেবে দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com