October 1, 2026, 9:52 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিনিয়োগ বাড়াতে প্রতিষ্ঠান বদলানো নয়, সমস্যার সমাধান করতে হবে

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 41 Time View

দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সম্প্রতি বিডা, বেজা এবং পিপিপিএ-কে একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মূলত একটি সাংগঠনিক পরিবর্তন। তবে শুধু প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন বা কাঠামো পুনর্গঠন করলেই দেশে বিনিয়োগ বাড়বে না বলে মনে করছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তাঁর মতে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে প্রতিষ্ঠানের চেয়েও জরুরি হলো বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতাসমূহ দূর করা।

বিনিয়োগের ক্ষেত্রে জমি প্রাপ্তি, ইউটিলিটি সেবা, কাস্টমস প্রক্রিয়া, অর্থ লেনদেন, পরিবেশগত ছাড়পত্র এবং সার্টিফিকেশনের মতো জটিল বিষয়গুলো এখনো বড় বাধা হিসেবে রয়ে গেছে। ড. জাহিদ হোসেনের মতে, সাংগঠনিক পরিবর্তনের পাশাপাশি প্রতিষ্ঠানের ভেতরে কার্যকর ‘কালচারাল চেঞ্জ’ বা সাংস্কৃতিক রূপান্তর প্রয়োজন। যদি নতুন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সমন্বয় না থাকে এবং আলাদা আলাদা ক্ষমতার বলয় তৈরি হয়, তবে একীভূতকরণ ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

নতুন এই উদ্যোগের সাফল্যের মাপকাঠি হওয়া উচিত বিনিয়োগকারীদের ভোগান্তি কতটা কমল, সেবার মান কতটুকু ডিজিটালাইজড হলো এবং প্রকৃত বিনিয়োগের পরিমাণ কতটুকু বাড়ল। শুধু কাঠামো পরিবর্তনের দিকে মনোযোগ না দিয়ে বরং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য বিদ্যমান আইনি ও প্রক্রিয়াগত সংস্কারের দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com