August 10, 2026, 10:16 pm
Title :
মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন গাড়ি ফেলে পালালেন চালক, পরে পাওয়া গেল প্রায় ৪ কোটি টাকার সোনা শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই: প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারত ইতিবাচক সাড়া দেবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পলাতক স্বামী ৩৪ ক্যাটাগরি নির্ধারণ করে নতুন ভিসা নীতিমালা অনুমোদন কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ইকুয়েডরও ‘সাবেক রাষ্ট্রপতি’ উল্লেখ না করে সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ রাশিয়ার পক্ষে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

বিশ্ববাজারে তেলের দামে ধস, লিটার এখন কত টাকা?

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 4 Time View

হরমুজ প্রণালিতে ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত শুক্রবার একদিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ ডলারের আশেপাশে থাকলেও দিনশেষে তা ৮৩ দশমিক ৫৫ ডলারে গিয়ে ঠেকে। একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দামও ব্যারেলপ্রতি প্রায় ৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে।

তবে একদিনের এই বড় উত্থান সত্ত্বেও সাপ্তাহিক হিসাব অনুযায়ী বিশ্ববাজারে তেলের দাম ৮ শতাংশের বেশি কমেছে। বর্তমান বাজারদর এবং ডলারের বিনিময় হার অনুযায়ী হিসাব করলে, ব্রেন্ট ক্রুডের দাম লিটার প্রতি প্রায় ৬৫ টাকা এবং ডব্লিউটিআই তেলের দাম লিটার প্রতি প্রায় ৬০ দশমিক ৪৮ টাকা পড়ছে। মূলত জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান রাজনৈতিক টানাপোড়েনই এই মূল্যবৃদ্ধির মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন বা ইসরায়েলি জাহাজের চলাচল সীমিত করার কোনো আইন কার্যকর করে, তবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বর্তমানে বিনিয়োগকারীরা এই সংকটের সম্ভাব্য সমাধানের দিকে নজর রাখছেন। কোনো ধরনের সমঝোতা হলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে, অন্যথায় নতুন করে সরবরাহের সংকট তৈরি হলে তেলের দাম আবারও বড় ধরনের ওঠানামার মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com