October 1, 2026, 6:36 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ভারতকে হারিয়ে পাকিস্তাকে স্মরণ করাল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 114 Time View

ভারতকে হারিয়ে পাকিস্তাকে স্মরণ করালো নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতের মাঠে কিউইদের এটা প্রথম ওয়ানডে সিরিজ জয়। ২০২৪ সালে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে হারানোর পর এবার ওয়ানডে সিরিজেও হারাল নিউজিল্যান্ড।

এর আগে ১৯৮৭ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের বাজে নজির গড়েছিল টিম ইন্ডিয়া। ৩৯ বছর পর সেই লজ্জা পেল কিউইদের কাছে।

সাবেক অধিনায়ক বিরাট কোহল আপ্রাণ চেষ্টা করেও দলকে জয়ের দুয়ারে নিয়ে যেতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে যায় ভারত। দলের হয়ে একাই লড়াই করেছেন বিরাট কোহলি। তার সেঞ্চুরির পরও পরাজয় এড়ানো যায়নি।

নিউজিল্যান্ডের করা ৩৩৭/৮ রানের জবাবে ভারত ২৯৬ রানেই অলআউট হয়। ৪১ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই সিরিজের গুরুত্ব তেমন ভাবে থাকা উচিত নয়।

পরাজয়ের ম্যাচে ১০৮ বলে ১০টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১২৪ রানের ইনিংসে খেলেন কোহলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com