October 2, 2026, 7:43 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ভোট ‘ভিক্ষা’ করেই সংসদে হাজির হব: ওসমান হাদির

Reporter Name
  • Update Time : Sunday, November 9, 2025
  • 93 Time View

হারাম পয়সায় ভোট কেনার বদলে ভোট ‘ভিক্ষা’ করেই আমি সংসদে হাজির হওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

এর আগে, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সমধিক পরিচিত জুলাই আন্দোলনের এই যোদ্ধা গত গত ১৯ সেপ্টেম্বর থেকে নির্বাচনি প্রচারণাও শুরু করে দিয়েছেন। ইতোমধ্যেই নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ওলিগলিতে তাকে লিফলেট বিতরণ করে ভোট চাইতেও দেখা গেছে এবং সেসবের ভিডিও চিত্রও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করতে দেখা গেছে তাকে।

সম্প্রতি তেমনই একটি ভিডিওতে নির্বাচনি প্রচারণা চালাতে দেখা যায় ওসমান হাদিকে। যার একটা অংশে এক ভিক্ষুকের হাত পাতার দৃশ্য রয়েছে। আর সেটা নিয়েই ওই ভিডিওর কমেন্টে তাকে ভোট ভিক্ষুক বলে সম্বোধন করা হয়েছে। আর এটা নিয়েই মূলত কথা বলেছেন জনপ্রিয় এই তরুণ মুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com