July 3, 2026, 2:02 am
Title :
পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু

মওদুদীবাদী দলকে ভোট না দিলে জাহান্নামের ভয় দেখাচ্ছে: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 183 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা দল আছে যারা মওদুদীবাদী। এখন তারা মাঠে নেমেছে জান্নাতের টিকিট নিয়ে। ওদের ভোট না দিলে নাকি জাহান্নামে যেতে হবে। তারা বলে তারা নির্বাচনে হেরে গেলে নাকি কোরআন হেরে যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরে শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, মওদুদীবাদী দলটি ধর্মকে বিকৃত করে ভোট চাচ্ছে। জামায়াতে ইসলামী নিজেদের মতো করে ‘নতুন ইসলাম’ বানাতে চায়। ওরা শুধু পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্য দিনকে কায়েম করার কথা লোগো থেকে সরিয়ে ফেলেছে।

তিনি বলেন, তারা ধর্মের ব্যবসায়ী, নিজেদের মতো করে নতুন ইসলাম বানাতে চায়। অন্য ধর্মকে উচ্চ আসনে বসিয়ে নিজ ধর্মকে খাটো করে ভোট চাইতে পারব না।

বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আনুষ্ঠানিক দোয়া না, সবাই নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন।

চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের ব্যাপারে অনেকে বিএনপিকে দোষারোপ করে। বিএনপি কখনই চাঁদাবাজ আর সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। কোনো অভিযোগ থাকলে আমাকে জানালে আমি ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com