July 3, 2026, 5:19 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

মধুর ক্যান্টিনে ভাঙচুর, আটক ব্যক্তি ‘মানসিক বিকারগ্রস্ত’ বলছেন প্রক্টর

Reporter Name
  • Update Time : Thursday, December 25, 2025
  • 137 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি ‘মানসিক বিকারগ্রস্ত’। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

বুধবার বিকেলে হঠাৎ করে তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ ছাত্রদলের ব্যানার ভাঙচুর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে বাইরে চলে যান। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে টিমের গাড়িতে করে নিয়ে যায়।

মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে বলেন, ঘটনার সময় আমি এখানে ছিলাম না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি শুনেছি। লোকটি কোথা থেকে এসেছে, তা বলতে পারি না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, তাকে আমাদের প্রক্টরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। লোকটা মাটিতে গড়াগড়ি করছিল। তাকে দেখে ‘মানসিক বিকারগ্রস্ত’ মনে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com